ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, মোট মৃতের সংখ্যা ছিল ৩০ হাজার ১৩৮। একদিনের মাথায় শুক্রবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৫২। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে। বৃহস্পতিবার দেশটির হাসপাতালগুলোতে মোট করোনা রোগী ছিল ছয় হাজার ৭৯৬। শুক্রবার এ সংখ্যা কমে দাঁড়ায় ছয় হাজার ৬৮৮। গত এক সপ্তাহ ধরেই হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ফ্রান্সে এখন পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ৬৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ২৩৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code