ইংল্যান্ডের মলডন কাউন্সিলের মেয়র হলেন সিলেটের আব্দুল হাফিজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন ) যুক্তরাজ্য থেকে :

Manual3 Ad Code

করোনার বৈরী সময়ে বহির্বিশ্বে বাংলাদেশী কমিনিউটির ভাবমুর্তি উজ্জ্বল করা আলোকিত মুখ অনন্য ক’জনের তালিকায় নতুন একটি নাম আজ যুক্ত হলো। সেই আলোকিত মুখ হলেন আব্দুল হাফিজ জু্য়েল।

Manual8 Ad Code

সোমবার ( ২০ জুলাই ২০২০ইং ) আব্দুল হাফিজ ইংল্যান্ডের এসেক্সের মলডন কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মেয়রের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

তিনি বৃটিশ মেইন ষ্ট্রিমের একজন রাজনীতিবিদ, সমাজ কর্মী, সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, ইউকের অভিজাত্য শহর এসেক্স এলাকার, মলডন কাউন্সিল এর মেয়র নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

তিনি দৈনিক ইনকিলাবের যুক্তরাজ্যের প্রতিনিধির কাছে দেওয়া বক্তব্যে বলেন- ইংল্যান্ডের মলডন টাউন মেয়র পদ্ধতি ১৮৭৪ সাল থেকে শুরু হয়ে এখনো ঐতিহ্যবাহী করে আসছে; সেই ধারাবিকতায় মেয়রের দায়িত্ব গ্রহণ করেছি । করোনার কারণে মলটাউনের জনগণ ব্রিটিশ সরকারের করোনানীতিমালা পালন করে গৃহে বসবাস করে আসছেন। আশা করি শীঘ্রই কমিউনিটির জনগণ এই কঠিন মুহূর্ত কাটিয়ে পূর্বের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন। আমি, আমার পরিবার ও মলডন কাউন্সিল কমিউনিটির জনগণের পাশে আছে— থাকবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত মেয়র আব্দুল হাফিজ  আরো বলেন-
আমি মলডন কাউন্সিলের মেয়র হিসেবে জনকল্যাণে কমিউনিটির উন্নয়নে কাজ করে যেতে চাই এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য সিলেটের বালাগন্জের  সিরাজপুর গ্রামের বাসিন্দা ব্রিটিশ, বাংলাদেশী-বাঙালি, সমাজকর্মী আব্দুল হাফিজ — বিগতদিনে মলডন কাউন্সিলের ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন ২০২০ সালে এসে একবছরের জন্য দায়িত্ব নিলেন মলডন কাউন্সিলের মেয়র হিসেবে।
তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে দীর্ঘদিন যাবত মানবকল্যাণ ও কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code