ইরাকের মাটিতে ইরানবিরোধী তৎপরতা সহ্য করা হবে না: ইরাকি প্রধানমন্ত্রী – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৩, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

ইরাকের মাটিতে ইরানবিরোধী তৎপরতা সহ্য করা হবে না: ইরাকি প্রধানমন্ত্রী

প্রকাশিত জুলাই ২২, ২০২০
ইরাকের মাটিতে ইরানবিরোধী তৎপরতা সহ্য করা হবে না: ইরাকি প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি বলেছেন, তার দেশের মাটিতে ইরানবিরোধী কোনও তৎপরতা সহ্য করা হবে না। মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে ইরান ও ইরাক গভীর বন্ধনে আবদ্ধ। দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code