ঐতিহাসিক আয়া সোফিয়ায় ৮৬ বছর পর জুমার নামাজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তুরস্কের বিশ্ববিখ্যাত আয়া সোফিয়া মসজিদে প্রায় ৮৬ বছর পর শুক্রবার (২৪ জুলাই) প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের ভিড় দেখা গেছে ঐতিহাসিক এই মসজিদটিতে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেছিলেন, বিশ্ববিখ্যাত স্থানটি শুক্রবারের নামাজের জন্য প্রস্তুত থাকবে। এ হিসেবে ২৪ জুলাই থেকে এখানে নামাজ শুরু হবে। এরপর এ দিনের জুমার নামাজে মুসল্লিদের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট নিজেও উপস্থিত ছিলেন। জাদুঘর ঘোষণার ৮৬ বছর পর এটিকে আবারও মসজিদে রূপান্তর করা হয়। এরপর শুক্রবার (২৪ জুলাই) প্রথম জুমার নামাজের জন্য প্রস্তুত করা হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষের রায় হওয়ার পর প্রথমবারের মতো শুক্রবার ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে জুমার নামাজ হয়েছে। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ ছিল। দেশি-বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে আয়া সোফিয়া অন্যতম। মূল্যবান এ স্থাপনা বিনামূল্যে উন্মুক্ত থাকবে দেশি-বিদেশি পর্যটকদের জন্য। গত ১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার রায় দেন। যার মাধ্যমে আয়া সোফিয়াকে আবারও মসজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। গত ১৬ জুলাই তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর মসজিদে রূপান্তরিত হওয়ার পরে আয়া সোফিয়া পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একটি সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর হয়। প্রোটোকলের অধীনে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ তদারকি করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code