চীনের সঙ্গে সৌদি আরবের ৫৬০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা একটি কোম্পানির সঙ্গে ৫৬০ কোটি ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এমন সময় এই চুক্তি স্বাক্ষর হলো যখন বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে রিয়াদ। সোমবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এই চুক্তি স্বাক্ষর হয়েছে রবিবার। সৌদি আরবের রাজধানী বড় ধরনের এক বাণিজ্যিক সম্মেলনে এই সমঝোতা স্মারক সই হয়। দশম আরব-চীন বাণিজ্য সম্মেলন আয়োজিত হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায়। চীনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ভিত্তিতে বেইজিংয়ের সঙ্গে রিয়াদের কৌশলগত সম্পর্ক জোরদার করতে তার আগ্রহের মধ্যে এই সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনে ২৩টি দেশের সাড়ে তিন হাজারের বেশি সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী, বাণিজ্যিক প্রতিনিধি ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এটির সহ-আয়োজক ছিল আরব লিগ ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড।

Manual6 Ad Code

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরবের সঙ্গে চীনের সম্পর্ক এখনও মূলত জ্বালানি নির্ভর। কিন্তু ভিশন ২০৩০-এর আওতায় রিয়াদ নিজেদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার পরিকল্পনা। যাতে ইলেকট্রিক গাড়িসহ তেল বহির্ভুত খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code