বাহুবল উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত। উদ্ধার করা হবে দখলকৃত সরকারী পুকুর ও খাস জমি।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কাজী মাহমুদুল হক সুজন: বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস খতিয়ানের পুকুর চিহ্নিতকরণ, অবৈধ দখল উদ্ধার ও খাস আদায় অভিযান অব্যাহত রেখেছে বাহুবল উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার পাঁচ ঘণ্টাব্যাপী উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা ও জয়পুর মৌজার ৪টি সরকারি খাস খতিয়ানের পুকুরের অবৈধ দখল উদ্ধার ও খাস আদায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়া চলিতাতলায় বারবার সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় এক ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।

Manual8 Ad Code

একই সাথে মিরপুর বাজার ও বাহুবল বাজার কঠোরভাবে তদারকি ও নজরদারি করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন। অভিযান অব্যহত থাকবে বলে সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code