চীন-মার্কিন নতুন উত্তেজনার ধাক্কা শেয়ারবাজারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনা ভাইরাস থেকে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টার মধ্যে বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ব অর্থনীতিতে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে চীনের কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়ার পর শুক্রবার চীন দেশটির চেংডুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে। এর পরই পতনের ধারা শুরু হয় বিশ্ব শেয়ারবাজারে। বিশেষত বড় ধাক্কা লেগেছে এশিয়ার শেয়ারবাজারে। এছাড়া ইউরোপের বড় শেয়ারবাজারগুলোতেও দিনের শুরু হয়েছে পতনের মধ্য দিয়ে।

Manual8 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে অনুযায়ী, সাংহাই কম্পোজিট সূচক কমেছে প্রায় চার শতাংশ। হংকং হাংসেং (এইচএসআই) কমেছে দুই শতাংশ। এশিয়ার অন্যান্য শেয়ারবাজারও পড়তির দিকে। প্রযুক্তিনির্ভর জায়ান্ট টেনচেট, আলিবাবার মতো বড় প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে ব্যাপকহারে।

Manual1 Ad Code

ইউরোপে দিনের প্রথমভাগে লেনদেন শুরুর পর শেয়ারদর কমেছে ব্যাপকহারে। জার্মানির ডিএএক্স কমেছে ২ শতাংশ, ফ্রান্সের সিএসসি ফরটি দুই শতাংশ আর লন্ডনের এফটিএসই কমেছে এক দশমিক সাত শতাংশের মতো।

Manual2 Ad Code

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code