জামালদের ফিটনেস নিয়ে চিন্তিত নন ডে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা : করোনা ভাইরাসের কারণে চার মাসের বেশি সময় মাঠে নেই দেশের ফুটবল। তবে আগামী ৫ আগস্ট থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে। গাজীপুরের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৬ ফুটবলার। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আবারও জামাল-জীবনরা অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন। তারা লম্বা সময় মাঠের বাইরে থাকলেও প্রধান কোচ জেমি ডে ফিটনেস নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। একদিন আগেই জাতীয় দলের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন ডে। সোমবার আনুষ্ঠানিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দল নিয়ে নানান কথা বলেছেন এই ইংলিশ কোচ। চার মাস খেলা না থাকলেও ফুটবলাররা জেমি ডের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রেখেছেন। সেখানে আগে থেকেই ফিটনেস নিয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন প্রধান কোচ। সেই অনুযায়ী বাসা কিংবা ক্লাবে নিজ উদ্যোগে ফিটনেস ধরে রাখতে ঘাম ঝরিয়েছেন বিপলু-সাদরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code