জার্মানিতে সব মসজিদেই ঈদের একাধিক জামাত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও পালিত হবে ঈদুল আজহা। দেশটির বড়বড় সকল শহরেই বাংলাদেশিদের পরিচালিত সব মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

রাজধানী বার্লিনের বাংলাদেশিদের নিজস্ব বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রথম জামাত, ৯টা ৩০ মিনিটে দ্বিতীয় জামাত, ১০টায় তৃতীয় জামাত এবং ১০টা ৩০ মিনেটে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

 

ডর্টমুন্ড শহরে অবস্থিত বাংলাদেশিদের পরিচালিত দারুসসালাম মসজিদে ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৭টায়, সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত।

এছাড়াও বার্লিন, মিউনিখ, বন, মানহাইমসহ বিভিন্ন শহরে বাংলাদেশি মসজিদ এবং খোলা জায়গায় বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সকল মসজিদেই সরকারে বেঁধে দেয়া নির্দেশনা মেনে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code