কাতারে সাগর পাড়ে হাজারও মানুষের ঢল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কাতারে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এতে দেশটিতে তৃতীয় ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। খুলে দেয়া হয়েছে রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ সাগর পাড়।

তবে দীর্ঘদিন পর খুলে দেয়ায় সাগর পাড়ে ঈদের ছুটিতে হাজারও অভিবাসী, প্রবাসী ও বাংলাদেশিদের আড্ডায় মুখরিত হয় এ এলাকা। দীর্ঘ পাঁচ মাস পর কার্নিশ পাড়ে ঘুরতে পেরে খুশি প্রবাসীরা। তবে দেখা যায়নি সামাজিক দূরত্ব।

Manual5 Ad Code

 

সচেতনতা উপেক্ষা করে ঈদের ছুটিতে এখানে হাজারও মানুষের ঢল নামে। উপস্থিতি ও চলাফেরা দেখে বোঝার উপায় নেই, দেশটিতে করোনার থাবায় ১৭৭ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ১১ হাজারের বেশি মানুষ।

Manual5 Ad Code

qatar1

যদিও এক লাখ ৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন কাতারে, করোনার ঝুঁকি থাকলেও দীর্ঘদিন পরে ঘুরতে পারায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।

Manual7 Ad Code

প্রবাসীরা বলছেন, দীর্ঘ পাঁচ মাস আমরা ঘরে বন্দি ছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ জন্য ভালো লাগছে।

Manual2 Ad Code

 

প্রায় ২৮ লাখ জনসংখ্যার ছোট দেশটিতে গড় অনুপাতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার কারণে মৃত্যুর হার অনেকটাই কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code