বাংলাদেশসহ ১৭টি দেশের সাথে ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা কমলো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মহামারী করোনার দ্বিতীয় প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ আরো ১৭টি দেশের সাথে ইতালির ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পারেন্সা।

Manual6 Ad Code

নতুন এ সিদ্ধান্তে এসব দেশের সাথে ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা ৩১ আগস্ট থেকে কমিয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে জরুরী অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্তই বহাল রয়েছে। রবিবার দেশটির স্বনামধন্য পত্রিকা ‘কোররিয়েরা দেল্লা সেরা’ এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ টি ঝুঁকিপূর্ণ দেশের সাথে ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ইতালি সরকার। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ফ্লাইট বন্ধের এ সময়সীমা ৩১ আগস্ট থেকে কমিয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ নিষেধাজ্ঞাটি ইউরোপিয়ান সময় অনুযায়ী ১০ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। তবে পরবর্তীতে এ সিদ্ধান্ত আবারো বাড়ানো হবে কিনা সেবিষয়ে কিছু বলা হয়নি।

Manual6 Ad Code

১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার দেশগুলি হচ্ছে- আলজেরিয়া, আরমানিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, রিপাবলিক ডোমেনিকান, কসভো, কুয়েত,মন্তেনেগ্রো, উত্তর মাচেদোনিয়া, ওমান, পানামা, পেরু ও সার্বিয়া।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code