কাশ্মির ইস্যুতে আবারও নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতিসংঘের প্রভাবশালী নিরাপত্তা পরিষদে আবারও আলোচিত হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যু। পাকিস্তানের অনুরোধে বুধবার (৫ আগস্ট) রুদ্ধদ্বার এই আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনা শেষে পরিষদের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি কিংবা কোনও পদক্ষেপও নেওয়া হয়নি। এই নিয়ে এক বছর মধ্যে ইস্যুটি তৃতীয়বারের মতো নিরাপত্তা পরিষদের আলোচিত হলো। বৈঠকের পর পাকিস্তান পরিষদকে ধন্যবাদ জানালেও একে ইসলামাবাদের আরেকটি ব্যর্থতা আখ্যা দিয়েছেন ভারতীয় দূত। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এক বছরেরও বেশি সময় ধরে কঠোর নজরদারির মধ্যে দিন কাটছে কাশ্মিরের বাসিন্দাদের কঠোর নিরাপত্তা আর নজিরবিহীন নজরদারির মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে মোদি সরকার। এর মাধ্যমে কাশ্মিরিদের বিশেষ সুবিধাও বাতিল হয়ে যায়। অঞ্চলটিকে দু’ভাগ করে জম্মু-কাশ্মির ও লাদাখ নামে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক তৎপরতা শুরু করে পাকিস্তান। জাতিসংঘে বিশেষ বৈঠকের আয়োজনে ব্যর্থ হয় দেশটি। পরে চীনের মাধ্যমে ইস্যুটি দুই দফায় নিরাপত্তা পরিষদে তুলতে সক্ষম হয় ইসলামাবাদ। তবে এসব আলোচনার পর পরিষদের তরফে কোনও বিবৃতি বা পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code