ঙ্গবন্ধুর ছবির পোস্টারে তাসকিন, এলো টিজারও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকারতম ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। যেখানে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। ছবিটির পোস্টার ও টিজার উন্মোচন উপলক্ষে আজ (৬ আগস্ট) সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সেখানেই নতুনরূপে হাজির হন তাসকিন। দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এটি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির অভিনেতা আনিসুর রহমান মিলন, চিত্রনাট্যকার ও পরিচালক সেলিম খান, তিন প্রযোজক আফছার উদ্দিন ভূঁইয়া, কাজী মিজানুর রহমান ও নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অঞ্জনা, ডিপজল, রুবেল, জায়েদ খানসহ শিল্পী সমিতির কয়েকজন নেতা। জানা যায়, ‘৭৫ সালের ভয়াল ১৫ আগস্ট রাত ও পরদিন পর্যন্ত ঘটনা ছবিটির গল্পে উঠে আসবে। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকে গল্প শুরু হবে। যেখানে মৃত্যুপরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থাকছেন তাসকিন। তিনি কর্নেল কাজী হায়দারের ভূমিকায় আছেন। বঙ্গবন্ধুকে সমাধিস্থ করতে তার কাঁধেই দায়িত্বটি পড়ে। মাত্র ১৭ জন সেনা সদস্য নিয়ে তিনি টুঙ্গীপড়া যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code