মাদ্রিদে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

স্পেন আওয়ামী লীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৭ আগস্ট রাতে দেশটির রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভার আয়োজন করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধার সন্তান মো. আব্দুল আজিজ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকটাত্মীসহ শাহাদতবরণকারী সবার সম্মানে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আওয়ামী লীগ নেতা এইচ এম দবির তালুকদার ও জসীম উদ্দীনের যৌথ সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল সাফা।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন, রাজনীতি ও দেশপ্রেমের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান, স্পেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্যামল তালুকদার, অসীম রিবোরি ক্রীস, স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মনির হোসেন, মো. জালাল হোসেন, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম সরকার, কাজী দেলোয়ার হোসেন, স্পেন আওয়ামী লীগের সাবেক সদস্য মো. নজরুল ইসলাম, মো. রাজা আহমেদ।

Manual2 Ad Code

 

jagonews24

এছাড়া স্পেন যুবলীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ, যুবলীগ নেতা মো. রুবেল, মো. শিপন আহমদ, মো. ফারুক মিয়া, মো. শামসুল ইসলাম, মো. আব্দুর রাকিব, কাজী তেলোয়াত, ইসমাইল হোসেন, মোহাম্মদ সেবুল আহমদ, মোহাম্মদ আবদুল আজিজ, আবুল কালাম সরকারসহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন, ‘১৫ আগস্ট শেখ মুজিব কিংবা জাতির পিতার পরিবারকে নয় বরং গোটা বাংলাদেশকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালেও বাংলাদেশের শত্রুরা মুজিবের নীতি, স্বপ্নকে হত্যা করতে পারেনি, আগামীতেও কোনদিন পারবে না। আর সেজন্য বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধভাবে তার স্বপ্ন, নীতি ও আদর্শকে লালন ও বাস্তবায়ন করতে হবে’।

তারা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।

Manual7 Ad Code

সভায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বলেন, স্পেন আওয়ামী লীগের সম্মেলনের দীর্ঘদিন অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হওয়ায়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্য অনেক নেতাকর্মীর মাঝে হতাশা ও ক্ষোভ জন্ম নিয়েছে’।

শোকের মাসে সবাই রাগ, ক্ষোভ ও অভিমান ভুলে দলের ঐক্যের লক্ষ্যে স্পেন আওয়ামী লীগকে সুসংগঠিত করে নতুন কমিটি গঠনের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে মো. দুলাল সাফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে তিনি করোনা ও বন্যা সফলভাবে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code