

ঢাকাঃ ১৮ আগষ্ট ২০২০ঃ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধীদলীয় হুইপ,প্রাদেশিক পরিষদের সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান এর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “আজিজুর রহমান একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করতে আজীবন তিনি নিবেদিত ছিলেন।প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক ও কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ।”
মন্ত্রী আজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।