জৈন্তাপুরে আশার আলো যুব সংঘের মিলন মেলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

জৈন্তাপুর (সিলেট):
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল আশার আলো যুব সংঘের উদ্যোগে ইংরেজী নব্বর্ষকে বরণ করতে আয়োজন করা হয় এক মিলন মেলা।
৪ জানুয়ারী বিকাল ৪ টার সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর লাল শাপলার বিলে ঘিলাতৈল আশার আলো যুব সংঘের উদ্যোগে ইংরেজী নব্বর্ষকে বরণ করতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমি এক মিলন মেলা।
মিলন মেলায় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, সাংবাদিক নাজমুল ইসলাম, সংগঠনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মোঃ আলীম উদ্দিন ও শ্রমিক লীগ নেতা হাসান মোঃ বদরুল।
এসময় আরোও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সাইদুল ইসলাম, আব্বাস, শাহ আলম, মইনুদ্দিন, তারেক, আলম, শাহিন, আলা উদ্দিন, তুহিন, সাজু, অমল দাস, নিজাম উদ্দিন, শাহজাহান, সালেক, ফারুক, সেলিম মিয়া, তপু, নাহিদ, কাওছার, আলমাছ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code