ফিরিয়ে দাও আমাদের মার্বেল পাহাড়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাদা মার্বেল পাথরের পাহাড়। মিয়ানমারের উত্তরাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ৪৬ কিমি. দূরে মাদায়া এলাকার সাগিন গ্রামে এর অবস্থান।

Manual4 Ad Code

বার্মিজ ভাষায় সাগিন অর্থ মার্বেল। এই পাহাড়কে ঘিরেই চলে গ্রামের অধিকাংশ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। পাহাড় কেটে সাদা মার্বেল পাথর সংগ্রহ করে তারা।

বৌদ্ধমূর্তি তৈরি থেকে শুরু করে টুথপেস্ট, সাবানের গুঁড়া ও লিপস্টিক- সবকিছুতেই লাগে এই পাথর। সকাল হলেই শুরু হয় খুনতা-শাবল নিয়ে পাহাড় কাটা।

Manual8 Ad Code

আরেকদিকে বাটালি আর হাতুড়ি হাতে পাথর খোদাই করে মূর্তি বানায় ভাস্কর।

Manual2 Ad Code

কিন্তু প্রজন্মের পর প্রজন্ম গ্রামবাসীর জীবিকার প্রধান উৎস বড় বড় কোম্পানির লোভের মুখে দ্রুতই শেষ হয়ে যাচ্ছে পাহাড়টি।

সাদা মার্বেল পাথরের পাহাড়। জীবিকার সংশয়ে শঙ্কিত জনতার এখন সরকারের কাছে একটাই দাবি- ‘আমাদের পাহাড় আমাদের হাতেই ফিরিয়ে দাও।’ -এএফপি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code