ঘোড়াঘাটে ইউ এন ও’ ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ঘোড়াঘাট (দিনাজপুর) :

Manual6 Ad Code

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে এবং তার  বীর মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখ -কে হাতুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত অভিযুক্ত হামলাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দেওয়ার দাবিতে ঘোড়াঘাটে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার (৬ ই সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা (ওসমানপুর) কেন্দ্রিয় শহীদ মিনার  সামনে অফিসার্স ক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ঘোড়াঘাট সরকারি কলেজ, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের   শিক্ষক -শিক্ষার্থী, সেবা মূলক সংগঠন আমাদের পূথিবী,   শতাধিক  ব্যক্তির হাতে ব্যানার  ,  প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে মানব বন্ধন করে । এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, প্রভাষক রিপন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল,  উপজেলা রির্সোস কর্মকর্তা জয়দেব কুমার ,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল,  মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাববর জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা সমবায় অফিসার প্রদীপ সরকার ।  বক্তরা মানববন্ধন হতে ইউ এন ও ওয়াহিদা খানমের ওপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে  তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন। একই দাবিতে ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগ, ছাত্র কল্যাণ সহ বিভিন্ন সংগঠন মানব বন্ধন করেছেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের দ্রুত সুস্হতার জন্য উপজেলা হিন্দু  বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত- ভুট্টুর উদ্যোগে মন্দিরে প্রার্থনা করা হয়। এ ছাড়া বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code