ঘোড়াঘাটে মানুষের মাঝে খাবার বিতরণ করলেন, প্রবাসী মাসুদ সরকার।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
ঘোড়াঘাট, (দিনাজপুর)
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি দুর্যোগ কালে বাংলাদেশে অসহায়, হতদরিদ্র,  দুস্হ মানুষের জন্য প্রবাসী বাংলাদেশ কাতারের রাজধানী দোহাতে অবস্হান রত দিনাজপুরের ঘোড়াঘাটের ভাতছালা গ্রামের আব্দুর রহমান সরকারের  ছোট পুত্র মাসুদ সরকার মানবতার হাত বাড়িয়ে দিলেন।  তার নিজ তহবিল থেকে  মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ভাতছালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাতছালা  মরিচা, উচিতপুর,ছয়ঘাটি, বিলপাড়া গ্রামের প্রায় ১০০ জন অসহায়, কর্মহীন, দুস্হ, হতদরিদ্র, মানুষের   মাঝে খাবার বিতরণ করেন মাসুদ সরকারের পক্ষে পিতা আব্দুর রহমান ও  পালশা ইউনিয়নের মেম্বর মরিচা গ্রামের মুনছুর আলী। জন প্রতি ১০ কেজি চাল,১কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সোয়াবিন তেল, ১টি গোসল করা সাবান বিতরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code