মামলা প্রত্যাহারের দাবিতে বিআরডিবি সংগঠনের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কাঠালিয়া (ঝালকাঠি) :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের বিরুদ্ধে আমুয়া গ্রামের এক তরুণী বরিশাল নারী-শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করায় বিআরডিবি সমিতি শ্রমিক ও কৃষক সংগঠন কাঠালিয়া এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিআরডিবি শ্রমিক সমিতির কাঠালিয়া কৃষক সংগঠনের মানুষ অংশ নেয়। সমাবেশকারীরা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা আরও বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলক মামলা। উপজেলা চেয়ারম্যানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে একটি মহল এ মামলায় জড়িয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, আওয়ামীলীগ নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিবুর রহমান পরশ, আওয়ামীলীগ নেতা আবুবকর সিদ্দিক জুয়েল, বিআরডিবি সহ সভাপতি মোঃ শাহজাহান খান, সদস্য মোঃ মোজ্জামেল হোসেন প্রমূখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code