দিরাইয়ে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি :
সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় (৩০ ই মে) শাররীক দূরত্ব বজায় রেখে জেলা বিএনপির উপদেষ্টা এড. তাহির রায়হান চৌধুরীর বাসভবনে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ  আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরী, সহ-কর্মসংস্তান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা তরুণ দলের সভাপতি রেজাউল করিম চৌধুরী,সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান চৌধুরী, এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন,  সাইফুল হাসান,সাবু চৌধুরী,স্বেচ্ছাসেবক দল নেতা,আব্দুল ওহাব, রেজাউল করিম রিজু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র  যুগ্ন আহবায়ক সালমান মিয়া, ছাত্রদল নেতা মোরসালিন আহমদ,ফয়সাল মিয়া,সালমান মিয়া প্রমুখ।
মজলিস পুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রুপ ও পেশ ইমাম মোশতাক আহমদ সর্দারের পরিচালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময়ে উক্ত অনুষ্টান মালায় যুক্তরাজ্য থেকে
অনলাইনে সার্বক্ষণিক যুক্ত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এড তাহির রায়হান চৌধুরী পাবেল ও উনার পরিবারের সদস্যবৃন্দ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code