মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা মেটাচ্ছে মাছ -ময়মনসিংহে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :

Manual3 Ad Code

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে মাছ সবচেয়ে বেশী ভুমিকা রেখেছে। মন্ত্রী বলেন, দেশের মৎস্য সম্পদের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলছে।

তিনি শনিবার ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের কৈ, তেলাপিয়া ও সাদা পাঙ্গাস মাছের জার্ম প্লাজম মৎস্য অধিদপ্তরের নিকট হস্থান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

Manual2 Ad Code

এর আগে মন্ত্রী মাছের জীন ব্যাংকের উদ্বোধন করেন এবং দেশের বিভিন্ন জেলার একশত মৎস্য খামারীদের মাছের পোনা বিতরণ করেন।

Manual1 Ad Code

পরে মন্ত্রীসহ অতিথিবৃন্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিটের বিভিন্ন সাফল্য ঘুরে দেখেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code