গ্রিসে আগুনে ভস্ম ক্যাম্পের অভিবাসীদের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গ্রিসের লেবোস দ্বীপের মোরিয়া ক্যাম্প আগুনে ভস্ম হওয়ার পর খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার অভিবাসী। একই সঙ্গে প্রতিস্থাপন ক্যাম্প নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা।

মাত্র তিন হাজার ধারণক্ষমতার মোরিয়া ক্যাম্পে ১৩ হাজারের মতো অভিবাসীর বসবাস। আগুনে ক্যাম্পটি পোড়ার পর তারা দ্বীপটি ছাড়ার জন্য মরিয়া। তাদের সঙ্গে দ্বীপের বাসিন্দারাও নতুন করে ক্যাম্প নির্মাণের বিরোধিতা করেছেন। সহায়তাকারীদের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন তারা।

Manual8 Ad Code

এত বাধা সত্ত্বেও গ্রিক সেনাবাহিনী প্রতিস্থাপন ক্যাম্প তৈরি শুরু করেছে। গত বুধবার ক্যাম্পটিতে আগুন লাগার পর থেকে মাঠে ও রাস্তায় রাত কাটাচ্ছেন ৭০টি দেশের অভিবাসীরা, যাদের বেশির ভাগই আফগানিস্তানের।

Manual8 Ad Code

শুক্রবার অভিবাসীরা মোরিয়া ক্যাম্পের বাইরে রাস্তায় পুলিশি বেষ্টনী টপকে যেতে চেষ্টা করেছিল। ‘মুক্তি’ পাওয়ার দাবি জানিয়ে তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা স্লোগান। স্থানীয়রা তাদের সঙ্গে যোগ দেন। দ্বীপের এক স্থানীয় নেতা ভানজেলিস ভায়োলাজিস বলেছেন, ‘আমরা আরেকটি ক্যাম্প চাই না। যে কোনও ধরনের নির্মাণ কাজের বিরোধিতা করবো আমরা। পাঁচ বছর ধরে আমরা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, এখন এই বোঝা অন্যদের বহন করার সময়।’

লেবোস দ্বীপের এই ক্যাম্পে আগুন লাগার পর পর কাছের শহরে যেতে চেষ্টা করেছিলেন অভিবাসীরা। কিন্তু তাদের ঠেকিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। প্রতিবাদী গান গেয়ে ও প্লাস্টিক বোতল বাজিয়ে তারা শুক্রবার বিক্ষোভে যোগ দেন। তাদের একটাই দাবি, লেবোস ছাড়ার অধিকার।

Manual6 Ad Code

এক ব্যক্তির হাতে বড় কার্ডবোর্ড, তাতে লেখা, ‘আমরা খাবার চাই না, আমরা চাই মুক্তি।’ আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘মোরিয়া সব জীবনকে হত্যা করছে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code