কার্যালয়ে বসেই সকল থানা নজরদারীতে : নারায়ণগঞ্জ এস পি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Manual4 Ad Code

নারায়ণগঞ্জ সাত থানায় সরাসরি নজরদারিতে রাখার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম । নিজের কার্যালয়ে বসেই থানাগুলো নজরদারীতে রাখবেন তিনি ।

ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার বিষয় বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন ।

Manual8 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান,জেলার ৭টি থানায় ডিউটি অফিসারের রুমে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি এসপির কার্যালয়ে স্থাপন করা হয়েছে। এর ফলে এসপি তার কার্যালয় থেকেই থানাগুলোতে নজর রাখতে পারবেন। এতে থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া যাবে।

Manual8 Ad Code

তিনি আরো জানান, থানায় এসে সাধারণ মানুষ যেন হয়রানি স্বীকার না হয়। তারা সঠিক সেবা পায় সে জন্য এ ব্যবস্থা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code