গোপনে করোনা এসে চলে গেল? বুঝতে পারবেন এই লক্ষণগুলোতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

চারদিকে ছড়িয়ে পড়েছে মারণভাইরাস করোনা। এই ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর, স্বর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট। এই ভাইরাসের হানায় যেকোনো মানুষের শরীরের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তবে কিছু কিছু মানুষের শরীরে এই ভাইরাস বাসা বাঁধলেও কোনো লক্ষণ প্রকাশ পায় না।

Manual2 Ad Code

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, করোনা কিছু কিছু মানুষের শরীরে গোপনে আক্রমণ করে আবার গোপনেই চলে যায়। তবে আপনি কয়েকটি লক্ষণ দেখে বুঝতে পারবেন কোনো সময় করোনায় আক্রান্ত ছিলেন কি না। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এমন কয়েকটি লক্ষণের কথা বলা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক-

‘বেড কোল্ড’র আক্রমণ

Manual4 Ad Code

করোনার শুরুতে আপনি যদি ঠাণ্ডা বা স্বর্দিতে আক্রান্ত হন; তাহলে আপনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। করোনার আর সাধারণ স্বর্দির মধ্যে পার্থক্য খুবই কম। তবে এগুলোর সঙ্গে যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশী বা শরীরব্যথা, মাথাব্যথা, স্বাদ বা গন্ধের ক্ষতি, গলাব্যথা, নাক দিয়ে পানি পড়া, বমি বমি ভাব, ডায়েরিয়া তাকে তাহলে ধরে নিতে পারেন আপনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

গন্ধ বা স্বাদ অনুভূতি হারানো

Manual7 Ad Code

গন্ধ, স্বাদ হারিয়ে ফেলা বা কমে যাওয়া করোনার একটি বড় লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই লক্ষণটি সবার ক্ষেত্রে ঘটে না। মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ড. অ্যাডালজা জানিয়েছেন, স্বাদ হারিয়ে ফেলা করোনার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত।

আমেরিকান একাডেমি অব ওটোলারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারির প্রাথমিক তথ্যতে দেখা গেছে যে, করোনা রোগীদের গন্ধ অনুভূতি হারাতে থাকা ২৭ শতাংশ রোগীর প্রায় সাত দিনের মধ্যে ‘কিছুটা উন্নতি’ হয়েছিল, তবে বেশিরভাগের মধ্যেই ভালো হয়ে যায় ১০ দিনের মধ্যে।

Manual4 Ad Code

শীত, ফ্লু, সাইনাস ইনফেকশন বা মৌসুমি অ্যালার্জির মতো শ্বাস-প্রশ্বাসের অন্যান্য রোগেও অস্থায়ীভাবে গন্ধ বা স্বাদের অনুভূতি হারিয়ে ফেলতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণটি কিছু লোকের মধ্যে দীর্ঘদিন থাকতে পারে। করোনা মুক্তির পর কয়েকমাসও এটি থাকতে পারে।

চুল পড়ে যাওয়া

করোনার থাবা থেকে মুক্ত হওয়ার পর অনেকেরই চুল পড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়। করোনা জয়ী অনেকেই এমন তথ্য জানিয়েছেন। করোনার জয়ের পর অস্বাভাবিকভাবে বেশি চুল পড়তে পারে। অভিনেত্রী অ্যালিসা মিলানো কয়েক মাস ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। আগস্টের গোড়ার দিকে নিজের একটি ভিডিওয় চুল পড়ে যাওয়ার ঘটনা তুলে ধরেন তিনি

এটি টেলোজেন এফ্লুভিয়াম হিসেবে পরিচিত এক অবস্থার জন্য চুল পড়ে যেতে পারে। গর্ভাবস্থা, চরম মানসিক চাপ, ওজন হ্রাস, করোনাসহ অনেকগুলো কারণেই চুল পড়ে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসক ডা. অ্যাডালজা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
টপ নিউজস্পোর্টস এ সম্পর্কিত আরও পড়ুন:
এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ years ago
Manual1 Ad Code
Manual8 Ad Code