যুক্তরাষ্ট্রে করোনা মহামারির জরুরি অবস্থার অবসান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

আমেরিকা অফিস: তিন বছরেরও বেশি সময় পর অবশেষে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারিতে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে।আনুষ্ঠানিকভাবে কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস বলেছে, কংগ্রেসে আগে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে ওই আইনটি ‘কোভিড-১৯ মহামারি সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থার অবসান ঘটিয়েছে।’

Manual5 Ad Code

বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশকে করোনা মহামারি থেকে মুক্ত রাখতে ২০২০ সালের জানুয়ারিতে এই জরুরি অবস্থা আরোপ করা হয়েছিল। তবে মহামারিতে দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Manual3 Ad Code

বার্তাসংস্থা এএফপি বলছে, জরুরি অবস্থার অবসান হওয়ায় যুক্তরাষ্ট্রে কোভিড পরীক্ষা, বিনামূল্যের ভ্যাকসিন এবং অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য বিশাল তহবিল এখন বন্ধ হয়ে যাবে। তবে ভবিষ্যতে করোনার যেকোনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য বাইডেন প্রশাসন অন্যান্য ব্যবস্থা নিয়ে কাজ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code