আগস্টের প্রথম পাঁচ দিনেই এলো ৬০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে ৬০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ৬০২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে শুধু ৪ ও ৫ আগস্ট, এই দুই দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

Manual7 Ad Code

চলতি অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।বাংলাদেশ ব্যাংক বলছে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতিতেও।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code