নিউইয়র্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব ফারুক আহমদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আহমেদ রাশীদ : সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর সুনামধন্য চেয়ারম্যান,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আহমদ এর সাথে এক মত বিনিময় করেছে প্রবাসী নিউইয়র্কবাসী। বিশিষ্ট রাজনীতিবিদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফারুক আহমদ এর নিউইয়র্ক আগমন উপলক্ষ্যে প্রবাসী নিউইয়র্কবাসীর ব্যানারে গতকাল ২৭শে সেপ্টেম্বর রোববার সন্ধ্যা আটটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজে চাইনিজ পার্টি হলের আউটডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবদুস সামাদ আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সাবেক সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব সামছুদ্দীন আজাদ,সাংগঠনিক সম্পাদক জনাব মহি উদ্দিন দেওয়ান,জনাব আবদুল হাসিব মামুন,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ মোজাহিদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জনাব সামছুল আবেদীন, গোয়াইনঘাটের ৫ নম্বর আলীর গাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদত,ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা,নিউইয়র্কের সভাপতি মাওলানা রশীদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি,সাবেক ছাত্রনেতা জনাব বুরহান উদ্দিন, আওয়ামীলীগ নেতা খসরুজ্জামান খসরু , শেখ আতিক ও যুবলীগ নেতা জামাল হোসেন ও হুমায়ুন আহমেদ চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

Manual6 Ad Code

বাংলাদেশ ক্লাবের সভাপতি জনাব নুরুল আমীন বাবু সাবলীল উপস্থাপনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা,নিউইয়র্ক এর নির্বাহী সদস্য হাফেজ মাওলানা কামীল আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code