আটলান্টিক সিটির মেয়রের সন্মানে মসজিদ আল হেরা কতৃপক্ষের নৈশভোজ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:

Manual1 Ad Code

গত ৩০ সেপ্টেম্বর,বুধবার রাতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল এর সন্মানে মসজিদ আল হেরা কতৃপক্ষ নৈশভোজের আয়োজন করে।মসজিদ আল হেরা প্রাংগণে এই নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজের পূর্বে মসজিদের খতিব ও ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড: রুহুল আমিন স্বাগত বক্তব্য রাখেন। তাঁর বক্তব্য শেষে মসজিদ আল হেরার ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান ওবায়দুললাহ চৌধুরী ও সভাপতি জসীমউদ্দীন বক্তব্য রাখেন। সর্বশেষে অনুষ্ঠানের অতিথি মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে মসজিদ আল হেরার সামগ্রিক কর্মকান্ডে সনতোষ প্রকাশ করেন এবং মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

Manual6 Ad Code

নৈশভোজে মসজিদ আল হেরার পরিচালনা ও ব্যবস্হাপনা কমিটির সদস্যরা সহ আটলান্টিক সিটির ৫ম ওয়ারড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।

মসজিদ আল-হেরার ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান ওবায়দুললাহ চৌধুরী,সভাপতি জসীমউদ্দীন,সাধারন সম্পাদক সজীবুল মওলা ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সোহাগ নৈশভোজ অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code