সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ২৪ ডিসেম্বর,মংগলবার বিজয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- ডিসেম্বর মাস বিজয়ের মাস,বাংগালির গৌরবের মাস।নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ষোল ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।বিজয়ের এই  মাসটিকে উৎসবের রং এ  রাঙানোর  লক্ষ্যে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ  আটলান্টিক  সিটিতে আয়োজন  করেছে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার।
> আগামী ২৪ ডিসেম্বর , মংগলবার সন্ধ্যা ছয়টায় আটলানটিক সিটির  শালিমার রেষ্টুরেনটে অনুষ্ঠিতব্য বিজয়  দিবসের অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন,শিশু-কিশোরদের অংশগ্রহনে  সংগীত ও চিএাংকণ প্রতিযোগীতা, মুক্তিযুদধের কবিতা আবৃওি,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিবেশনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
> বিজয় দিবসের অনুষ্ঠানে পৌরহিত্য  করবেন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান,প্রধান অতিথির আসন অলংকৃত করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান       এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত   সাধারন সম্পাদক  আবদুস সামাদ আজাদ।
> সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃওি ও সংগীত পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ ।
> বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক আব্দুল জামিল,সদস্য সচিব বিপ্লব দেব ও প্রধান  সমন্বয়কারী ফরহাদ সিদ্দিক মুক্তিযুদ্ধের  সপক্ষের সকলকে বিজয় দিবসের অনুষ্ঠানে  যোগদান করে তা সফল ও সার্থক করে তোলার জন্য আহবান জানিয়েছেন।>

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code