শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় সিলেট আ’লীগের প্রস্তাবিত কমিটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আকাশ চৌধুরীঃ প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দ্বন্দ্বের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুব উল আলম হানিফ এমপির সঙ্গে পৃথক বৈঠক করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীলরা। গত বৃহস্পতিবার দিনব্যাপী এ বৈঠকে সম্প্রতি এমসি কলেজে ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা তরুণী গৃহবধূূ ধর্ষণের বিষয়টিও আলোচনায় আসে। তবে কমিটির অনুমোদনে দলীয় প্রধান শেখ হাসিনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে প্রথমে মাহবুব উল আলম হানিফের সঙ্গে বৈঠক করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তার বের হওয়ার পর শুরু হয় জেলা আওয়ামী লীগের বৈঠক। জেলা আওয়ামী লীগের পক্ষে বৈঠকে অংশ নেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন।

Manual6 Ad Code

বৈঠকে সিলেট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া নিয়ে কেন্দ্রে যাওয়া কিছু অভিযোগের ব্যাপারে আলোচনা হয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়। সম্প্রতি সিলেট এমসি কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনাও ছিল আলোচনার অন্যতম বিষয়। এছাড়া কমিটি ঘোষণার জন্য দলীয় প্রধান শেখ হাসিনার অনুমোদনের জন্য অপেক্ষায় থেকেই শেষ হয় বৈঠক। এ ব্যপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন বলেন, গত বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এমসি কলেজের ধর্ষণকাণ্ড, সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটির বিষয়ে তিনি বলেন, আমরা কমিটির তালিকা জমা দিয়েছি, বাকিটা এখন দলীয় হাইকমান্ডের হাতে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কমিটি অনুমোদন দেবেন তখনই জানা যাবে।

Manual7 Ad Code

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা কেন্দ্রীয় দফতরে জমা দেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর কাক্সিক্ষত পদ না পাওয়াসহ বিভিন্ন বিষয়ে দুটি ইউনিটেরই কমিটি নিয়ে কেন্দ্রের আছে নানা অভিযোগ জমা দেন কিছুসংখ্যক নেতাকর্মী। অভিযোগ ওঠে পরিবারতন্ত্রেরও। বিতর্কিত অনেকের নামও দেয়া হয়েছে কমিটির তালিকায়।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সুত্র : দৈনিক সংবাদ

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code