আমিরাতে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্টঃ বৈশ্বিক মহামারি করোনাসহ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাতস্থ বাংলাদেশি ব্যবসায়ীরা। ২ অক্টোবর প্রবাসীদের উপস্থিতিতে এর শুভ উদ্বোধন করা হয়।

আধুনিক বিশ্বের সপ্তম নিরাপদ শহর শারজাহের আল জাহরা হাসপাতাল এরিয়ার, আল গোয়াইর পোস্ট অফিসের পাশে, আল হারামাইন মসজিদ, প্রকাশ দোতলা মসজিদের নিচে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল তুথ আল আহমার গ্রোসারি।

 

উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির পরিচালক মো. শহিদুল ইসলাম দিনু বলেন, ‘প্রায় দীর্ঘ সাতমাস ধরে করোনার কারণে ব্যবসায়ীসহ প্রবাসীরা করুণ পরিস্থিতিতে আছেন। আমরা সেই দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

Manual6 Ad Code

তিনি বলেন, আমিরাত সরকারের স্বাস্থ্যবিধি ও আইন-কানুন মেনে আল তুথ আল আহমার গ্রোসারির যাত্রা শুরু করেছি।

এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমাদের গ্রোসারিতে তাজা মাছ, মাংস, অর্গানিক শাক সবজী, দেশীয় ইলিশ ও শুঁটকি, জীবিত ও ফ্রেশ মুরগি, নানা রকম ফলমূলসহ সবধরনের পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে।

বিশেষ করে নামিদামি ব্রান্ডের কসমেটিকসসহ ব্যবহারিক নিত্যপ্রয়োজনীয় পণ্য আমাদের গ্রোসারিতে পাওয়া যাবে। পাশাপাশি স্থানীয় আরবি ও অভিবাসীদের জন্য ফ্রি হোম ডেলিভারির সু-ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মো. সাইদুল ইসলাম রুবেল বলেন, শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী দিন থেকে প্রথম ১০ দিন বিশেষ মূল্যছাড়সহ পাইকারি ও খুচরা ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার রয়েছে।

Manual4 Ad Code

এছাড়াও তিনি শারজাহস্থ স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের তাদের দোকানে আসার আমন্ত্রণ জানান এবং প্রবাসী বাংলাদেশিদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Manual1 Ad Code

ভিসা বন্ধ থাকায় শ্রমিক সংকটের কথাও জানান তিনি এবং বন্ধ থাকা বাংলাদেশি ভিসা জটিলতা সমাধানের জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আলহাজ মো. মহিউদ্দিন ইকবাল, শারজাহ বাংলাদেশ সমিতির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ও শারজাহ বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রাউজান সমিতি আজমানের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শারজাহ বাংলাদেশ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, ব্যবসায়ী মো. আব্দুল মান্নানসহ কমিউনিটি নেতারা।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code