কেন ধর্ষণ থামছে না?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ির একটি বেসরকারি স্কুলে খেলার মাঠে বসে গল্প করছিলেন এক জোড়া তরুণ—তরুণী। তিনটা মোটরসাইকেলে পাঁচ যুবক এসে তাঁদের তুলে নিয়ে গেলেন কাছের একটা বনে। তরুণটিকে আটকে রেখে তাঁর সামনেই তরুণীকে ধর্ষণ করলেন তিনজন, সেই দৃশ্যের ভিডিওচিত্র তুললেন অন্য দুজন। বাংলাদেশে ধর্ষণ কত সহজ ও সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এমন গুরুতর অপরাধ করেও অধিকাংশ ব্যক্তি গ্রেপ্তার হয় না, তাদের বিরুদ্ধে মামলা করা হলেও তারা বিচার ও শাস্তি এড়িয়েই চলতে পারে। ধর্ষণের বিচার করার ক্ষেত্রে আইন প্রয়োগের দুর্বলতা ও দীর্ঘসূত্রতার ফলে সমস্যাটি অত্যন্ত জটিল হয়েছে। আইন প্রয়োগকারীদের একটি অংশ ধর্ষণের শিকার নারীর প্রতি বিরূপ ধারণা প্রকাশ করেন, তাঁরা নারীটির ব্যক্তিগত চরিত্র সম্পর্কে সন্দেহ পোষণ করেন।

Manual6 Ad Code

ফলে ধর্ষণের অপরাধ সংঘটিত হয়েছে—এটা আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করার জন্য যতটা আন্তরিক তাগিদের সঙ্গে আইন প্রয়োগ করা প্রয়োজন, বাস্তবে তার অভাব রয়েছে। শুধু আইন প্রয়োগকারীদের মধ্যে নয়, আমাদের সাধারণ মানুষেরও একটি অংশের ভেতরে ধর্ষণের শিকার নারীর প্রতি নেতিবাচক ধারণা পোষণ করা হয়। ফলে অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এ মাসে নরসিংদীতে মা—মেয়ে ধর্ষণ ও কুমিল্লার চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যাসহ বেশ কয়েকটি ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। এই প্রায় বিচারহীনতার পরিবেশের অবসান ঘটাতে না পারলে ধর্ষণের প্রবণতা রোধ করা অসম্ভব।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code