করোনা ভাইরাসের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এ বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করে আছে করোনা ভাইরাস। মহামারির পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে তার পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেসব ব্যবস্থা নিয়েছেন তার পক্ষে সমর্থন তুঙ্গে ওঠে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। তখন তিনি সারা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজ্যগুলোর জন্য ঘোষণা করেছিলেন পাঁচ হাজার কোটি ডলার।

Manual3 Ad Code

শীর্ষস্থানীয় একটি জরিপ কোম্পানি ইপসসের হিসেব অনুসারে সেসময় ৫৫% আমেরিকান তার গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ডেমোক্র্যাট দলের যারা তাকে সমর্থন দিয়েছিলেন পরে তারা সমর্থন প্রত্যাহার করে নিতে শুরু করেন। কিন্তু রিপাবলিকানরা তাদের সমর্থন অব্যাহত রাখেন। আগামী ৩ই নভেম্বর হতে যাচ্ছে বিশ্বের সব চেয়ে প্রভাবশালী রাষ্ট্রের নির্বাচন। এই নির্বাচনে সারা বিশ্বের দৃষ্টি রয়েছে। কারণ সেই দেশের রাজনৈতিক উন্থান পতনে অন্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই প্রভাবিত হয়। বিশেষ করে মধ‌্যপ্রাচ্যের দেশগুলো তাকিয়ে আছে এই নির্বাচনে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প আবার নির্বাচিত হলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের আশংঙ্কা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code