সাঁথিয়া নন্দনপুর নৌকা বাইচ প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাঁথিয়া (পাবনা) :
অধ্যপিকা লুৎফুরন্নেছা স্বরণে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর তেতুলিয়া, স্বরপ ও খানমাহমুদপুর সংলগ্ন ঐতিহাসিক ইছামতি নদীতে রবিবার(১৮ অক্টোম্বর) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় ঐতিহ্যবাহী নৌকা বাইচের শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। সাঁথিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের আয়োজনে নৌকা বাইচ মহা উৎসবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের আইনজীবী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশিফ শামস্ রঞ্জন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, ধোপাদহ ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুজ্জামান বাবলূসহ ইউপি চেয়ারম্যান ও সুধীজন। উদ্বোধনী প্রতিযোগিতায় আফড়া সোনার তরী বনাম সলঙ্গী এক্্রপ্রেস। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকেই নদীর দু’পারে উৎসুক জনতার ঢল নামে। নদীর দুই পার কানায় কানায় নারী ও পুরুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে। পাবনা জেলা ছাড়াও এ প্রতিযোগিতা দেখার জন্য পাশ্ববর্তী জেলার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code