খুচরায় আলুর দাম ৩৫ টাকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অস্থির আলুর বাজার। একেক বাজারে একেক দাম। দিন দিন লাগামহীনভাবে বাড়ছে। খুচরা পর্যায়ে আলুর প্রতিকেজি সর্বোচ্চ মূল্য ৩৫ টাকা নির্ধারণ হয়েছে। বুধবার থেকে এই মূল্য কার্যকর হবে। আজ দুপুরে তৃণমূল পর্যায়ের আলু চাষি, পাইকারি ও খুচরা বিক্রেতা, হিমাগার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক জরুরি বৈঠক করে কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তর। বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়। মোহাম্মদ ইউসুফ বলেন, এই দাম আগামীকাল থেকে কার্যকর হবে। তবে অনেকেই যেহেতু আগে থেকে বেশি মূল্যে আলু কিনে রেখেছেন তাই কোথাও কোথাও মূল্যে তারতম্য হতে পারে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code