পটুয়াখালী মেডিকেল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নিত 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
পটুয়াখালী:
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত একটি চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ আব্দুল মতিন।
ওই চিঠিতে বলা হয়, দ্রুত সেবা কার্যক্রম শুরু জন্য মন্ত্রণালয়ের নিদিষ্ট চেকলিস্ট অনুযায়ী তথ্য উপাত্ত প্রেরণ করতে বলা হয়েছে।
এছাড়াও পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান অবকাঠামো নির্মাণ চলমান আছে।  সেগুলো সম্পন্ন হলে ৫০০ শয্যায় উন্নীত করে এ সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন অবশ্যই পালন সাপেক্ষে সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন নিদের্শক্রমে দেওয়া হলো।
এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০০শয্যা প্রশাসনিক অনুমোদন হওয়ায় সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে হাস্যজ্জল পরিবেশ বিরাজ করছে।
জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পটুয়াখালী ০১ আসনের সাংসদ ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এড শাহজাহান মিয়া, সংরক্ষিত নারী আসনের ৩২৯এর কাজী কানিজ সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং পেশাজীবি সংগঠন সমূহ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code