‘রাত-দিন মিলিয়ে শুটিং করছি’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বলিউডের শুটিং। সেই বিরতি কাটিয়ে এখন আবার নিয়মিত হচ্ছেন তারকারা। তবে পরিশ্রম বেড়েছে দ্বিগুণ। অনেকদিন শুটিং বন্ধ থাকায় প্রযোজকদের বড় লোকসান গুনতে হয়েছে। তাই এখন দ্রুত আটকে থাকা শুটিং শেষ করছেন সবাই।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

শুটিংয়ে ফিরেছেন বলিউড তারকা আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙগুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি মাসে সিনেমা শুটিং শুরু হয়। এরপর বিরতি ছাড়া প্রতিদিনই সিনেমার শুটিং হচ্ছে। শোনা যাচ্ছে, রাতেও সিনেমাটির শুটিং করছেন আলিয়া। দিন রাত পরিশ্রম করে দ্রুত শুটিং শেষ করতেই এই পরিশ্রম তার।

Manual8 Ad Code

আলিয়া বলেন, ‘করোনার কারণে অনেক সময় নষ্ট হয়েছে। দিন দিন বাধ্যবাধকতা বেড়েই চলেছে। সঞ্জয় লীলা বানসালির শুটিং চালিয়ে যাওয়া এবং যত দ্রুত সম্ভব এই শিডিউলের শুটিং শেষ করা প্রয়োজন। তাই রাত-দিন মিলিয়ে শুটিং করছি। এই প্রথম আমি রাতে শুটিং করছেন।’

Manual5 Ad Code

 

সাধারণত বড় পরিসরে অনেক ক্রু নিয়ে সিনেমার শুটিং করেন বানসালি। কিন্তু এখন তার শুটিং সেটে মাত্র ৫০ জন কলাকুশলী রয়েছেন বলে জানা গেছে। খুব শিগগির আলিয়ার অংশের শুটিং শেষ করবেন এই নির্মাতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code