অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারে ত্বকের ক্ষতি হয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মহামারি করোনা সংক্রমণে সারা বিশ্বের মানুষ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই মহামারি মানুষকে কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে শিখিয়েছে তা নয়, আজকের সময়ে জীবনযাত্রার পরিবর্তনও করেছে। বর্তমান সময়ে, ঘন ঘন হাতে স্যানিটাইজার ব্যবহার করা এবং বারবার হাত ধোয়া বর্তমানে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। তবে হাতের ত্বকের কোনও ক্ষতি না করে কীভাবে স্যানিটাইজার ব্যবহার করা উচিত তা জেনে রাখা প্রয়োজন।

Manual7 Ad Code

বার বার সাবান পানি দিয়ে হাত ধুলে কিংবা স্যানিটাইজার ব্যবহার করলেও মুশকিল হচ্ছে। ত্বকের নানা অসুখ নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ আবার ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তাই ভারসাম্য মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎকরা।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

স্যানিটাইজার ব্যবহার নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। অনেকেই বিশ্বাস করে যে স্যানিটাইজারের অতিরিক্ত ব্যবহার আপনার ত্বকে ক্ষতিগ্রস্থ হয়। আবার অনেকে মনে করেন যে স্যানিটাইজার আপনার ত্বকে ক্ষতি করে দিলেও এটি আপনার সুরক্ষার অন্যতম বৃহত্তম অস্ত্র।

সাধারণ হ্যান্ড স্যানিটাইজারগুলোতে উচ্চ মাত্রায় ইথাইল অ্যালকোহল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল রয়েছে। এর বাইরে এটিতে একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ট্রাইক্লোসানও পাওয়া যায়। এই তিনটি উপাদন ভাইরাসকে হত্যা করতে কার্যকর হলেও এটি আপনার ত্বকেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code