বশেমুরবিপ্রবিতে বিভাগ একত্রীকরণের দাবিতে মানববন্ধন-অবস্থান কর্মসূচি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

আর এস মাহমুদ হাসানঃ

Manual4 Ad Code

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভাগ একত্রীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ইটিই বিভাগকে দ্রুত ইইই (ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) বিভাগে রূপান্তর করার দাবি জানান।

Manual7 Ad Code

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভাগ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনরত শিক্ষার্থীদের মধ্যে ইটিই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, “ঢাবি, চবি, রাবি, ইবি, বেরোবি, জাককানইবি তাদের ইটিই,এপিইসিই,ইসিই বিভাগকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে রুপান্তর করেছে।আমরা ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল এর হার্ডওয়ারের বেশি দক্ষ কারণ বিগত বিষয়ে সেটি মুখ্য বিষয় ছিল। কিন্তু আইসিই ও আইসিটি তে মুখ্য হলো সফটওয়্যারে, যা আমাদের জন্য মানানসই নয়। ২০১৭ সালে এপিইসিই বিভাগ কে ইটিই বিভাগে রূপান্তরের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে পুনরায় জটিলতার সৃষ্টি হয়েছে”।

Manual7 Ad Code

তিনি আশা প্রকাশ করেন ইটিই বিভাগ কে ইইই বিভাগে রূপান্তরের মাধ্যমে তাদের দ্রুত ক্লাসে ফেরার ব্যবস্থা করবে প্রশাসন।

Manual6 Ad Code

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ বলেন,” মাননীয় ভাইস-চ্যান্সেলর বরাবর আলোচনার জন্য স্মারকলিপিটি উপস্থাপন করা হয়েছে। স্মারকলিপিতে কি লেখা আছে আমার জানা নেই। মাননীয় প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলবেন”।

প্রসঙ্গত, ইতোপূর্বেও একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত অবস্থায় ছিলেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের কিছু শিক্ষার্থী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code