কালীগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় সেমিনারের আয়োজন করেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মুজিব বর্ষে কোবিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

Manual7 Ad Code

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তানজিলা আফরিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।

সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হোটেল ব্যবসায়ী, পল্ট্রি ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, কাঁচা সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code