ফসলের মাঠে হলুদ ফুলের সমারোহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাঠ ঘাট ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। ফসলের মাঠে তাঁকালে চারিদিকে দেখা যাবে হলুদের সমারোহ। আবহাওয়া অনুকুলে থাকায় এবার ঘাটাইলের কৃষকের চোখে মুখে আনন্দের রেখা ফুটে উঠেছে। স্থানীয় কৃষি বিভাগও এবার সরিষার বাম্পার ফলনের সম্ভবনা দেখছে। কৃষকও ভাল ফলনের আশা করছে। আর প্রকৃতির চমৎকার এই পরিবেশে সরিষার হলুদ ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা এখন মধু আহরণে ব্যস্ত। এক কথায় বলা চলে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে ফসলের মাঠ।
উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামের শ্রী রমেশ চন্দ্র জানান, এবার সময় মত বর্ষার পানি নেমে যাওয়ার কৃষকরা সঠিক সময়ে সরিষার বীজ বপন করতে পেরেছে। আবহাওয়া অনুকুলে থাকলে আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভাল হবে বলে আশা করছি। একই গ্রামের ইউসূফ মিয়া বলেন, আমি দুই একর জমিতে সরিষা চাষ করেছি। ফলনও ভাল হয়েছে কোন দুযোর্গ না হলে বাম্পার ফলনের আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ড. উম্মে হাবিবা জানান, এ বছর ঘাটাইল উপজেলায় ২ হাজার ২ হেক্টর জমিতে সরিষার আবাদেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় ৫৫৭ হেক্টর বেশী । আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code