মাস্কেই ভরসা বাইডেনের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন আর লকডাউনে যেতে চান না বলে জানিয়েছেন। তিনি মাস্কেই ভরসা রাখছেন। তবে যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার প্রকোপ। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতেও সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি না করে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডো বাইডেন।কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নিজের এই অবস্থান তুলে ধরেছেন তিনি। জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে লকডাউন জারি করে যুক্তরাষ্ট্রকে নিশ্চল করে দেওয়ার কোনও পরিকল্পনা তার নেই। তবে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। দেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সামনের শীত আরও ভয়ংকর হতে পারে। করোনা মোকাবিলায় আমরা ডেমোক্র্যাট বা রিপাবলিকান নই। আমরা আমেরিকান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code