কাপাসিয়ায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) :

Manual8 Ad Code

কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে ১৯ নভেম্বর সকালে বিনামুল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপিং পরীক্ষা, সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, টোক ইউনিয়ন আ’লীগ সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমূখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code