প্রতিমন্ত্রীর শপথ নিলেন ফরিদুল হক খান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সন্ধ্যায় বঙ্গভবনে ফরিদুল হক খানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে পারে বলে জানা গেছে।গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রীশূন্য ছিল। ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code