জনতার সমস্যা নিজে শুনে সমাধান করছেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি ফরিদপুরে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিয়েছেন নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে শুরু করেছেন প্রকাশ্যে গণশুনানি। নিজের অফিস কক্ষের বাইরে খোলা জায়গায় গণশুনানিতে সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনে সমাধানের পথ বাতলে দিচ্ছেন। এতে সাধারণ মানুষের আপনজনে পরিণত হয়েছেন জেলা প্রশাসক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে জেলার হাজারো মানুষের সমস্যার সমাধান মিলছে।
জেলা প্রশাসক অতুল সরকার তার অফিসে গ্রামের একজন সাধারণ কৃষক, একজন দিনমজুর গেলেও তাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন। ফরিদপুরে যোগদানের পর থেকে একের পর এক ব্যতিক্রমী চিন্তা চেতনায় মানুষ আকৃষ্ট করলেও এবার এক নজির স্থাপন করেছেন জেলা প্রশাসক। সপ্তাহের বুধবার বেশি সময় নিয়ে প্রকাশ্যে তিনি সাধারণ মানুষের কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের প্রকাশ্যে গণশুনানিতে এবার পড়ালেখা অব্যহত রাখার জন্য বই পেয়েছে মধুখালী উপজেলার সাদিয়া ইসলাম মৌ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাদিয়ার হাতে বই তুলে দেন জেলা প্রশাসক।
সাদিয়া মধুখালী উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রাজু আহমেদ অসুস্থ। কোনো উপার্জন নেই তার। মা হাসিয়া বেগম টিউশনি করে কোনোমতে সংসার চালান। কিন্তু মহামারি করোনার প্রাদুর্ভাবে হাসিয়া বেগমের টিউশনিও বন্ধ।
প্রথমে জমানো কিছু টাকা দিয়ে কোনো রকমে তাদের সংসার চললেও পরে আর চলছিল না। এ পরিস্থিতিতে বেকায়দায় পড়ে সাদিয়া। ক্লাসের অন্যরা বই কিনে বাসায় বসে পড়ালেখা শুরু করলেও তার পক্ষে সম্ভব হয়নি। এভাবে কেটে যায় তিন মাস।
অর্থাভাবে বই না কিনে বাসায়ই বসে থাকে সাদিয়া। এরই মাঝে হঠাৎ এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রতি বুধবার নিজ কার্যালয়ের অফিস কক্ষের সামনে প্রকাশ্যে গণশুনানি করেন। সেখানে জনগণের সমস্যার যথাযথ প্রমাণ পেলে জেলা প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code