শিল্প খাতে করোনার প্রভাব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

করোনার প্রভাবে দেশের শিল্প খাতে মন্দা চলমান রয়েছে। এরই মধ্যে করোনা সংক্রমণের হার ও মৃত্যু দুটিই বেড়েছে। ফলে আগামী দিনে দেশের শিল্প খাত যে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে তা বলাই বাহুল্য। এর লক্ষণও দেখা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে এ খাতে মেয়াদি ঋণ বিতরণ, শিল্পের যন্ত্রপাতি-কাঁচামাল-মধ্যবর্তী শিল্পপণ্য আমদানি কমেছে। একই সঙ্গে কমেছে এসব পণ্য আমদানির এলসি খোলার হার। শিল্প উৎপাদনের হারও নিুমুখী। ওদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে অনেক দেশে সীমিত আকারে লকডাউন চলছে।

Manual5 Ad Code

 

সবটা মিলিয়ে আগামী দিনে শিল্প খাতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

শিল্প খাতে দীর্ঘমেয়াদি যে মন্দার আশঙ্কা করা হচ্ছে, তা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, করোনা অর্থনীতির সব খাতেই আঘাত করেছে। এর ক্ষত না শুকাতেই আসছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে ক্ষতি আরও বাড়বে। এ ক্ষতি পোষাতে সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাজের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেছেন, বন্ধ বা রুগ্ন শিল্পগুলো চালুর উদ্যোগ নিতে হবে, গুরুত্ব দিতে হবে নতুন বিনিয়োগের ওপর। তাহলেই মানুষের আয় বাড়ানো সম্ভব হবে, ঘুরে দাঁড়াতে পারবে শিল্প খাত।

আমরা মনে করি, ড. সালেহউদ্দিন আহমেদের এই পরামর্শগুলো আমলে নেয়া হলে পরিস্থিতির অবনতি ঠেকিয়ে রাখা সম্ভব হবে।

করোনায় সব সেক্টরই কমবেশি ক্ষতিগ্রস্ত হলেও বস্ত্র খাতে করোনার অভিঘাত অন্য যে কোনো খাতের তুলনায় বেশি পড়েছে। রফতানি আদেশ বাতিল হওয়াসহ দেশীয় বাজারে লোকসান হয়েছে হাজার হাজার কোটি টাকা।

Manual4 Ad Code

পরে সরকারি আদেশে বস্ত্রকলগুলো ক্রমান্বয়ে চালু হলেও সম্পূর্ণ উৎপাদনের ক্ষমতা ব্যবহার করতে না পারায় ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তৈরি পোশাক রফতানি খাতের অবস্থাও তথৈবচ। করোনার দ্বিতীয় ঢেউ প্রবলভাবে দেখা দিলে পরিস্থিতি কোনদিকে গড়াবে তা বলা যাচ্ছে না।

Manual4 Ad Code

এমতাবস্থায় শিল্প খাতকে মন্দার হাত থেকে বাঁচানোর লক্ষ্যে সরকারকে নিতে হবে সুদূরপ্রসারী বাস্তবধর্মী পরিকল্পনা। করোনার প্রভাবে প্রকৃত অর্থে আমরা এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছি। এ বাস্তবতা আমাদের জীবন ও অর্থনীতিকে কঠিন করে তুলেছে।

এই কাঠিন্য যদি আরও বেড়ে যায়, সেই কঠোর বাস্তবতাও মোকাবেলা করতে হবে আমাদের। আর এজন্য শিল্প খাতের উৎপাদনশীলতাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলা বিপজ্জনক হয়ে পড়বে। এই বিপদ থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code