মাস্ক সপ্তাহের শেষ দিনে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের শেষ দিনে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে “চলছে মোদের মাস্ক শুমারী, আসুন সবাই মাস্ক পরি” এই স্লোগান নিয়ে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
বুধবার(২ডিসেম্বর) পৌনে ১২টায় শহরের পশ্চিমবাজার মোড়ে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারির” উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম(বার)।
র‌্যালীতে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দে, পুলিশ পরিদর্শক(অপারেশন) বদিউজ্জামান সহ পুলিশ সদস্যরা। উল্লেখ্য গত ২৬ নভেম্বর জেলার ৩০ স্থানে মঞ্চ করে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক সপ্তাহ শুরু হয়। আজ “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালনের মধ্যে দিয়ে সমাপ্তি হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code