বিমানে নামাজের বিধান কী?

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক,নিউ ইয়র্ক: মুফতি তোফায়েল গাজালি:
প্রশ্ন : ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা কি হালাল?

উত্তর : সমাজের অন্যান্য পেশার মতো ফ্রিল্যান্সিংও একটি পেশা। জীবিকা নির্বাহের আধুনিক মাধ্যম। এক্ষেত্রে লক্ষণীয় হল কী কাজ করে অর্থ উপার্জন করা হচ্ছে।

যদি মূল কাজ বৈধ হয়, তাহলে সেই কাজের বিনিময়ে প্রাপ্ত অর্থ হালাল। আর মূল কাজ অবৈধ হলে প্রাপ্ত অর্থ হারাম। তাই ফ্রিল্যান্সিং করতে হলে বুঝে-শুনে বৈধ কাজ করা উচিত।

আল্লাহতায়ালা বলেন- ‘সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।’ সূরা মায়েদা-২

সূত্র : আল মাবসূত (সারাখসী): ১৬/৩৮, ফাতহুল কাদীর: ১০/৫৯, ফতোয়ায়ে শামী: ৪/২

Manual1 Ad Code

প্রশ্ন : সিজদার আয়াত টাইপ বা কম্পোজ করে সিজদা না দিলে কি পাপ হবে?

Manual5 Ad Code

উত্তর : সিজাদার আয়াত টাইপ বা লেখার মাধ্যমে সিজদা ওয়াজিব হয় না। সুতরাং মুখে উচ্চারণ করা ছাড়া সিজদার আয়াত টাইপ করে সিজদা না দিলে পাপ হবে না।

সূত্র : নাহবুর রায়াহ ২/১৭৮, জাদিদ ফিকহি মাসায়েল ১/১৬৬

প্রশ্ন : বিমানে নামাজের বিধান কী?

Manual5 Ad Code

উত্তর: বিমানে ফরজ নামাজ সম্ভব হলে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু-সিজদাসহ আদায় করবেন। দাঁড়ানো যদি অসম্ভব বা কষ্টকর হয় তাহলে বসে স্বাভাবিকভাবে রুকু-সিজদা করে নামাজ আদায় করবেন।

আর যদি কেবলামুখী হয়ে রুকু-সিজদার সঙ্গে নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে যেভাবে সম্ভব বসে বা ইশারায় নামাজ পড়ে নেবেন। এ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরেলে ওই ফরজ নামাজ আবার পড়ে নেবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code