নিকোলসের সেঞ্চুরিতে ভালো অবস্থানে নিউজিল্যান্ড!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: হেনরি নিকোলসের সেঞ্চুরিতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৯৪ রান তুলেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে দিনশেষে ১১৭ রানে অপরাজিত আছেন নিকোলাস।  ১ রানে অন্যপ্রান্তে অপরাজিত আছেন কাইল জেমিসন।এটি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি নিকোলাসের।  ২০৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৫ বাউন্ডারি ও এক ছক্কায়। এছাড়া ড্যারিল মিচেল ৪২ ও বিজে ওয়াটলিং করেন ৩০ রান। যদিও দিনের শুরুতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেন ক্যারিবিয়ান পেসাররা। একসময় ৭৮ রানে ৩ উইকেট হারায় স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল ৫৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অভিষেক হওয়া চেমার হোল্ডারও ৬৫ রান দিয়ে পান ২ উইকেট। সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েলিংটন টেস্টে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করছেন টম ল্যাথাম। উইলিয়ামসনের ডবল সেঞ্চুরিতে প্রথম টেস্টে জয় পায় নিউজিল্যান্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code